Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাকরাইলে হামলায় গুরুতর আহত নুর, মস্তিষ্কে রক্তক্ষরণ: আইসিইউতে ভর্তি

Tanazzina TaniabyTanazzina Tania
১:৪০ am ৩০, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু। চিকিৎসকের বরাতে তারা জানান, নুরকে আইসিইউতে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “ডাক্তাররা জানিয়েছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, বাঁচবে কিনা জানি না।” তিনি আরও বলেন, নূরের ওপর হামলার দায় সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে অবস্থান পরিষ্কার করতে হবে, না হলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

রাশেদ আরও দাবি করেন, পুলিশ ও সেনাবাহিনীর যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আইজিপি ও ডিএমপি কমিশনারকে পদত্যাগের আহ্বান জানান।

অন্যদিকে মজিবর রহমান মঞ্জু জানান, নূরকে আইসিইউতে রাখা হয়েছে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, শনিবার দুপুর ২টায় একটি সর্বদলীয় সভা আহ্বান করা হবে, যা গণ অধিকার পরিষদের কার্যালয়ে হতে পারে।

এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে রাত সোয়া ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

রক্তাক্ত অবস্থায় নুরকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত ৯টা পর্যন্ত সংঘর্ষ চলে।

সংঘর্ষ চলাকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালান। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী
  • পঞ্চগড়ে করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন
  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া
  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম