Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিনেত্রী শাওন আটক

Bangla FMbyBangla FM
২:৫০ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্রজনতা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে একদল ছাত্রজনতা অভিনেত্রী শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছে, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্রজনতা। অভিনেত্রী শাওন মোহাম্মদ আলী ও তহুরা আলী দম্পতির দুই সন্তানের মধ্যে বড়।

উল্লেখ্য, শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য দিকে তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওনে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো
  • দেখার হাওরে বাঁধে ধস, ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম