ইরাকে ইরানপন্থী সেনাবাহিনীর একাংশ নতুন সরকারের নির্দেশে সেনাপ্রধান সহ দূর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গতকাল মধ্যরাত থেকেই সেনাবাহিনীর একটি অংশ আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি), আইএফভি, আব্রাহাম ট্যাংক নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এরপর একে একে দুর্নীতিগ্রস্থ উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের বসভবনে হানা দিয়ে তাদের এরেস্ট করা হয়।
সেন্ট্রাল বগদাদের গ্রীন জোনে আমেরিকান এম্বাসির পাশে ইরাকি সিকিউরিটি ফোর্সের সাথে সাবেক পার্লামেন্ট স্পিকারের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইরাকের নতুন প্রাইম মিনিস্টার আলী আল জায়েদীর নের্তৃত্বেই এই অপারেশন শুরু হয়েছে।

