ময়মনসিংহ নগরীতে আজ (২৮ জুন) রোজ রবিবার বেলা বারোটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত (মসিক) প্রশাসক জনাব রোকনোজ্জামান রোকন।
এই ক্যাম্পেইনটি (মসিক) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন (মসিক) স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
এ সময় ভারপ্রাপ্ত প্রশাসক জনাব রোকনোজ্জামান রোকন বলেন, ‘ এই ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্ম সুস্থ ভাবে বেড়ে উঠার শক্তি ফিরে পাবে। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের মাঝে শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে এই ধরনের ক্যাম্পেইন চলমান রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

