নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় প্লাস্টিকজাতীয় কন্টিনারে ডিজেল বিক্রির করায় ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের গিরিপথ ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান জানান, গিরিপথ ফিলিং স্টেশনে বোতলজাত করে ডিজেল বিক্রি করার অভিযোগ জানায় স্থানীয় এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে, দ্রুত অভিযান চালানো হয়। তখন গাজীপুরের একটি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার লিটার ডিজেল বিক্রি করার বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিক ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং গিরিপথ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ১ হাজার লিটার ডিজেল সরকারি খাল খনন প্রকল্পে জন্য নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

