Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপি নেতাদের অভিযোগ: দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৯ pm ০৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংগঠনটির দায়িত্বশীল নেতারা। তাদের অভিযোগ,দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি নিজেদের দায় এড়াতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই মামলা করেছেন।

রবিবার (০৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, সম্প্রতি কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের প্রতিবাদে দলটির উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে আব্দুল্লাহ আল হোসাইন, কামরুল হাসান,জাবেদ রহমান ও শাফাকাত হোসেন সাদেকসহ কয়েকজন ব্যক্তি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।

তাদের দাবি,এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে বহনকারী গাড়িতে হামলা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আরেকটি কর্মসূচিতে একই ব্যক্তিরা পুনরায় বিশৃঙ্খলা ও হামলার চেষ্টা করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা জানান,দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলে তারা মৌলভীবাজারে ফিরে যান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল্লাহ আল হোসাইনকে ছাত্রলীগ অপহরণ করেছে বলে প্রচার চালানো হয় এবং দলের কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে মামলা করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়,মামলার এজাহারে যাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা কেউ সাক্ষী হওয়ার বিষয়ে অবগত নন। তাদের বক্তব্য বা সম্মতিও নেওয়া হয়নি বলে দাবি করা হয়। এনসিপির নেতাদের ভাষ্য,এসব বিষয় মামলাটি সাজানো হওয়ার ইঙ্গিত দেয়।

তারা আরও অভিযোগ করেন,ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই না করে এবং জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বক্তব্য না নিয়েই মৌলভীবাজার মডেল থানা দ্রুত মামলাটি গ্রহণ করেছে। এতে মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন,তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে মিথ্যা অভিযোগের মাধ্যমে দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ,স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

এনসিপি নেতারা জানান,অভিযুক্তদের বিশৃঙ্খলা সৃষ্টি এবং মিথ্যা মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। প্রয়োজনে এসব তথ্য তদন্তকারী কর্মকর্তার কাছে উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন;এনসিপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক খালেদ হাসান,সদস্য সচিব রুহুল আমিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান বিন জাকারিয়া এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব বিমল কুমার সিংহ।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইনকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কোদালিপুর এলাকার একটি গ্যারেজের পেছন থেকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী,জুনেদের নেতৃত্বে দলের কয়েকজন কর্মী তাকে একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যান। এ সময় তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম