Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৯ pm ০৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী এবং ৬, ৭, ১২ ও ১৪ বছর বয়সী চার শিশু। সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্য সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সূত্র: এবিসি নিউজ

Tags: নিউইয়র্কবিশেষ নিউজযুক্তরাষ্ট্রশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম