অমৃত জ্যোতি, (মধ্যনগর) সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর সদরের মধ্যবাজারের অর্ধশতাব্দী যাবত জনমানুষের অক্সিজেন দাতা একমাত্র রেইনট্রি গাছকে উপড়ে ফেলে দিয়েছে প্রকৃতি।
প্রায় মাসেক যাবৎ থেমে থেমে ভাড়ি বৃষ্টি পাতের ফলে রেইনট্রি গাছটি গত শনিবার দিবাগত গভীর রাতের ঝড়ো হাওয়ায় বিকট শব্দ হয় এবং শহীদ মিনারের পশ্চিম দিকে হেলতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই সদরের চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ছালাতে ভরকরে আঘাত হানে।
এবং ক্ষতিগ্রস্থ হয় চারটি ঘর সহ পল্লী বিদ্যুৎ এর তার।তবে মারাত্মক হতাহতের কোন ঘটনা ঘটেনি। তৎক্ষণাৎ স্থানীয় জনমানুষ ধর্মপাশা ফায়ার সার্ভিসকে অবগত করলে একটি দল এসে প্রাথমিকভাবে ডালপাল ছাঁটাই করে অনেকটাই আসংঙ্খামুক্ত করেন তারা।তবে স্বাভাবিক জন ও যান চলাচলের অনেকটাই বিঘ্নিত হচ্ছে।
গবেষকদের মতে এই রেইনট্রি গাছটির একদিকে অতিরিক্ত ডালপালা নিয়ে দাড়িয়ে থাক, গোড়ায় মাটির বদলে বালি,পাথর এবং শিকড়ের জোড় কম, পাশাপাশি প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারসাম্য হড়িয়ে হেলে গেছে।
এতে করে মধ্যনগর মধ্যনগর বাজারের স্থানীয় ব্যবসায়ী সহ আগত জনসাধারণ তথা পথচারীদের অক্সিজেন ও ছায়ার ব্যাপক ঘাটতি হতে পারে বলে এমনটাই ধারণা করেছেন তারা।
মধ্যনগর বাণিক সমিতির সভাপতি আবুল বাসার জানান উপজেলা প্রশাসনকে অনুমতি সাপেক্ষে গাছটি কেটে সরানোর ব্যবস্থা করান হবে খুব দ্রুতই।যেন স্বাভাবিক চলাচল ও স্থানীয় ব্যবসায়ীদের কোন ভুগান্তি পোহাতে না হয়।

