Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে হত্যা বাড়লে লংমার্চের হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারীর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৬ pm ১২, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সীমান্ত হত্যা বন্ধে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিন-এর কবর জিয়ারত শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সীমান্ত হত্যা যদি অব্যাহত থাকে এবং সরকার যদি তা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লংমার্চ করব, ইনশাল্লাহ। প্রয়োজনে সরাসরি সীমান্তে গিয়ে অবস্থান নেব—দেখি কে আমাদের বাধা দেয়। তবে তার আগে সরকারের দায়িত্ব হলো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।”
তিনি জানান, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের মতো দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধে স্থায়ী সমাধান গড়ে তোলা যায়।

ভারতের সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বৃদ্ধির অভিযোগ তুলে তিনি বলেন, এর মারাত্মক প্রভাব পড়ছে বাংলাদেশের তরুণ সমাজের ওপর। দেশে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার সহজলভ্যতা নিয়েও প্রশ্ন তুলে তিনি স্বরাষ্ট্র বিভাগের জবাবদিহিতা দাবি করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কার্যত নিষ্ক্রিয় থেকে যেতে হবে—এটা জাতির জন্য লজ্জার।

নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এলাকায় এক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। “নাগরিক নিরাপদ না, সাংবাদিক নিরাপদ না—তাহলে মানুষ কোথায় নিরাপদ?”—প্রশ্ন তোলেন তিনি।

কসবায় যাওয়ার পথে বিভিন্ন স্থানে নিজের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমি বাংলাদেশের নাগরিক। আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।” এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।

Tags: নাসির উদ্দিন পাটোয়ারীসীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী
  • তৃণমূলের দপ্তরে জেলা প্রশাসক, গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম