Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৯ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ

সহিদুল করিম বিপ্লব,রুপগন্জ

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৭ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে। এতে করে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যহত হচ্ছে।

পানিবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছেন স্থানীয় মাছ চাষীরা। ইস্টউড সিটি নামের এক আবাসন কোম্পানি বালু ফেলে ছোট বড় সব মিলিয়ে প্রায় ২০টি পানি নিষ্কাশন সরকারি খাল ভরাট করায় এ পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। শনিবার সরেজমিনে ঘুরে উপজেলার কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ৭টি গ্রামের এমন চিত্র দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোশাব, আইতলা, ডুলুরদিয়া গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এসব গ্রামের কৃষি জমিতে পানি নিষ্কাশনের জন্য ছোট বড় সব মিলিয়ে প্রায় ৬টি খাল রয়েছে। এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেতো। বেশ কয়েক বছর ধরে ইস্টউড সিটি নামের একটি আবাসন প্রকল্প পানি নিষ্কাশন সরকারী খাল গুলো ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে করে বৃষ্টি হলেই পানি আটকে গিয়ে পানিবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে এলাকাগুলো। বিশেষ করে, হান্ডি মার্কেট হতে ডেওরি বিল পর্যন্ত খাল, মুকসুর বাড়ি থেকে মগার বাড়ি পর্যন্ত চিপা খাল, কালাদি থেকে ভুলতা বড় খাল, বাড়ৈপাড় থেকে ডুলুরদিয়া হয়ে নলপাথর খাল, ইকবালেরটেক থেকে নরাব খাল এবং নরাব থেকে নলপাথর পানি নিষ্কাশন খালটি বালু ভরাট করে বন্ধ করে ফেলা হয়েছে।

ওইসব এলাকায় বেশ কয়েকটি পাকা রাস্তা ডুবে গেছে। ময়লা ও আবর্জনাযুক্ত এসব পানিতে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। গত কয়েক দিনে প্রায় অর্ধশতাধিক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এসব গ্রামের মানুষ এ সমস্যায় ভুগছেন প্রায় ৫ বছর ধরে। গত এক সপ্তাহ আগেও শত শত গ্রামবাসী সরকারি খাল ভরাট, অবৈধভাবে মানুষের বাড়িঘরের অনুমোদনের প্রতিবাদে ইস্টউড সিটির বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। প্রতিবাদ করেও কোন সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

হাটাবো টেকপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা সেলিম মিয়া অভিযোগ করে বলেন, “আমাগো গরীব মানুষের কথা কেডা হুনবো। মেঘ আইলে বন্যা হইয়া বাড়িঘর তলাইয়া ডুইবা মরি। আবার হুনছি আমাগো বাড়িঘরও নাকি অনুমোদন নিয়া গেছে কামাল সাবে। কহন জানি বাড়িঘর থুইয়া যাওন লাগেগা।”

নুরে মদিনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ইমান হোসেন, আলী মোহাম্মদসহ আরো অনেকে জানান, তাদের মাদরাসায় যাওয়ার রাস্তাটি ডুবে গেছে। কোন স্থানে হাটু পানি আবার কোন কোন স্থানে কোমর পানি। পানি ভেঙ্গে ভিজেই তারা মাদরাসায় আসছেন। এতে করে তাদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

পারভিন আক্তার নামের আরেক গৃহিনী বলেন, যে ভাবে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে এখন নৌকায় চড়া ছাড়া আমাদের উপায় নেই। এছাড়া বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না করতে পারছি না। বাজার থেকে খাবার কিনে এনে খাচ্ছি। সরকারি খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার করা হলে পানি আর থাকবে না। স্থানীয়দের এ ধরনের অভিযোগের শেষ নেই।

এ বিষয়ে ইস্টউড সিটির প্রজেক্ট ইনচার্জ জসিম উদ্দিন বলেন, খাল ভরাটের বিষয়টি মিথ্যা। আমরা এখানে ব্যবসা করতে এসেছি মানুষের ক্ষতির জন্য নয়। আমরা পানি সরানোর জন্য খাল আরো পরিষ্কার করে দিয়েছি।
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিত্বে জসিম উদ্দিন বলেন, পানি কি কারণে আটকে গেছে সেটা গ্রামের মানুষ বলতে পারবে। আমাদের সঙ্গে তাদের কোন সংযোগ নেই।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস ইনকিলাবকে বলেন, ইদানিং চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা তাদের চিকিৎসা ও ওষুধপত্র দিচ্ছি। তবে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে সকলকে সাবধান থাকতে হবে।

কাঞ্চন পৌরসভার প্রশাসক তারিকুল ইসলাম বলেন, পানিবদ্ধতার বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Tags: টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম