Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৫ pm ২০, মে ২০২৬
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এসময় নবাবগঞ্জ উপজেলা শাখার আমির আবুল কাশেমের সভাপতি্ত্তে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সেক্রেটারি ডঃ মোহাদ্দিস এনামুল হক।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য সেলিম রেজা, আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম