Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশাসনকে দায়ী করে দেওয়া বক্তব্যকে ‘রাজনৈতিক মন্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাভারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এ ঘটনার নিন্দা জানায়। তার ভাষ্য, সরকারের প্রধান দায়িত্ব হলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা, তদন্ত সম্পন্ন করা এবং দায়ীদের আইনের আওতায় আনা।

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি একটি রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক নেতা হিসেবে এমন মন্তব্য করার অধিকার তার রয়েছে। তবে গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই সবকিছু সম্পন্ন করা সম্ভব হয় না। তবে সরকার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার সেই ঘটনাকে কতটা গুরুত্ব দিয়ে তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সোমবার রাতে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। ঘটনার পর নাহিদ ইসলাম প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেন।

Tags: তথ্য উপদেষ্টাপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈল পৌরসভায় ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ গোপনের অভিযোগ
  • সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
  • ‘অনুমতি ছাড়াই সিক্যুয়েল’-মুক্তির আগেই বিতর্কে কঙ্গনা রানাউতের ‘কুইন ২’
  • ​বরিশালের রসুলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম স্বপন
  • চরভদ্রাসনে জাতীয়পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের উদযাপিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম