Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে জাতীয়পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের উদযাপিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ০৭, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
চরভদ্রাসনে  জাতীয়পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের উদযাপিত

চরভদ্রাসনে জাতীয়পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের উদযাপিত

আব্দুস সালাম মোল্লা, স্টফ রিপোর্টার :
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চরভদ্রাসন উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত।

৬ই জুলাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি),চরভদ্রাসন উপজেলা যৌথ আয়োজনে এবং পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিতে সাংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল(এমপি)ওউপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের নেতৃত্বে র‌্যালি বের হয়ে উপজেলা এলাকায় সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলরুমে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলএমপি ।
সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
এ উপলক্ষে বক্তব্য রাখেন আলহাজ একেএম নজরুল ইসলাম ইউসিসিএ লি: এর সভাপতি। চরভদ্রাসন উপজেলা বিআরডিবির কর্মকর্তা তাপস খাশারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোহামমদ সফর আলী।চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ প্রভেসর চন্দ্র মোহন হালদার । উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুজ্জামান মোল্লা।সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন।উপজেলা বিএনপির সদস্য সচিব:আব্দুল কুদ্দুস (ভিপি)বাদশা। সাবেক সভাপতি শাহজাহান শিকদার।ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী। বিএনপি নেতাওবায়দুর রহমান দিপু, মনজুরুল হক মৃধা।ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী, ইয়াকুব আলী।

যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর,যুবদলের সাধারন সম্পাদক ওহাব মোল্লা।কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা।সাধারন সম্পাদক শামীম রেজা আরওউপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রবীর কুমার দাস, ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, ফজর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়াসহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, দেশে এবারই প্রথম জাতীয়ভাবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় পর্বে, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে একই সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারাওকৃষি প্রনোদনার বৃক্ষরোপন কর্মসূচির ১৪২০ টি বিভিন্ন ফল ও বৃক্ষের চারা ও অন্যান্য উপকরন ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন কৃষকের মধ্যে বিতরন করেন।উফশী আমন ৪০০ জন কৃষক প্রতিজন কৃষক কে বীজ৫ কেজিDAP সার১০ কেজিMOP সার ১০ কেজি বিতরণে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। উপজেলা প্রশাসন চত্বরে একটি নিম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপনের কর্মসূচি উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোলায় প্রকাশ্যে জুতার মালা পরিয়ে অপমান
  • আমাদের সালাহ—আর ২৬ জন মেসি ; আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ মিশরের
  • গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম
  • রাণীশংকৈল পৌরসভায় ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ গোপনের অভিযোগ
  • সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম