Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪২ pm ২৯, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, নাহিদ ইসলাম সরাসরি দুর্নীতিতে জড়িত না থাকলেও নৈতিক দায় এড়াতে পারেন না।

বুধবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।

পোস্টে তিনি দাবি করেন, নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন ব্যক্তি ও সরকারঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে দুর্নীতি, তদবির বাণিজ্য, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নাহিদ ইসলামেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, বিভিন্ন স্থানে নিজের ঘনিষ্ঠদের নিয়োগ দেওয়া এবং অন্য মন্ত্রণালয়ের রদবদলেও নাহিদ ইসলাম প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া এনসিপির অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব ধনী ব্যক্তি দলটিকে সহায়তা দিচ্ছেন, তাদের পরিচয় জনসম্মুখে স্পষ্ট করা উচিত।

সাবেক এই ছাত্রনেতা আরও অভিযোগ করেন, দায়িত্বে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দল গঠন করা বড় ধরনের নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সরকারে গেলেও সেসব বাস্তবায়ন না করেই পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তাই তিনি দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে দায়ী।

Tags: ইসলামখাননাহিদরা‌শেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
  • ডিএসবিজে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রবিন ডেন্টালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ভারতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই
  • বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী?
  • বাউফলে পাওনা টাকা চাওয়ায় নারী নির্যাতনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম