নিজস্ব প্রতিবেদক, খেলাধুলা ডেস্কঃ
উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা এর জন্য ২০২৬ বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তার আরেকটি বড় ভুল দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত বা ‘নেগেটিভ’ রেকর্ডের।
ম্যাচে স্পেনের প্রথম গোলটি আসে এমন একটি শট থেকে, যা স্বাভাবিক পরিস্থিতিতে সহজেই রুখে দেওয়ার কথা ছিল। কিন্তু বলটি মুসলেরার হাত ফসকে জালে ঢুকে যায়। এর আগে কেপ ভার্দের বিপক্ষেও তার একটি বড় ভুল থেকে প্রতিপক্ষ গোলের সুযোগ পেয়েছিল। ফলে টানা দুই ম্যাচে তার ব্যক্তিগত ভুল সরাসরি গোল হজমের কারণ হয়।
এই ভুলের ফলে মুসলেরা বিশ্বকাপে একাধিক ম্যাচে গুরুতর গোলকিপিং ভুলের মাধ্যমে গোল হজম করা গোলরক্ষকদের তালিকায় নতুন নেতিবাচক রেকর্ড গড়েছেন বলে আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমগুলো জানিয়েছে।
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। অনেক সমর্থক মনে করেন, এমন অভিজ্ঞ একজন গোলরক্ষকের কাছ থেকে এমন ভুল অপ্রত্যাশিত। কেউ কেউ ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে তার সেই বহুল আলোচিত ভুলের কথাও মনে করিয়ে দিচ্ছে।
অন্যদিকে, অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক মুসলেরার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে বলেন, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি উরুগুয়েকে জিতিয়েছেন। তবে বিশ্বকাপের মতো বড় আসরে ধারাবাহিক ভুল শেষ পর্যন্ত তার উজ্জ্বল ক্যারিয়ারের ওপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
বিশ্বকাপের নকআউট পর্বের আগে উরুগুয়ের জন্য গোলরক্ষক পজিশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের কোচিং স্টাফ মুসলেরার ওপর আস্থা রাখবে, নাকি বিকল্প কাউকে সুযোগ দেবে—এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

