মো.নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার হাজীগঞ্জ- গৌরিপুর আঞ্চলিক সড়কের কচুয়ার ডুমুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ এর সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬ ইং) দুপুরে উপজেলার ডুমুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর কুমিল্লা জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযানী সাগর একটি যাত্রীবাহী বাসের স্টাফ ছিলেন। সে মালিকের মোটরসাইকেলের তেল নিতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

