Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, আহত ৩ জন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ৩০, জুন ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0
সঞ্জয় মালাকার :
রাজনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা ও ছেলেসহ দুইজনের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার মুন্সিবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—বড়দল গ্রামের ইদ্রিছ আলী চাচার সহধর্মিণী এবং তাঁদের ছেলে জুবের আলী। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিবাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে মুন্সিবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সহ অন্যদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইদ্রিছ আলী চাচার সহধর্মিণী এবং তাঁর ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন।
এই ভয়াবহ দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও সংকটাপন্ন। জানা গেছে নিহতদের পরিবারের অভিভাবক ইদ্রিছ আলী চাচা, তাঁর মেয়ে ও জামাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনা কবলিত সিএনজির চালক তোফাজ্জল মিয়া (যিনি সম্পর্কে ছোট ভাই) নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বড়দল গ্রামসহ পুরো রাজনগর জুড়ে শোকের মাতম চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এশিয়ান হাইওয়ের এই অংশে প্রায়ই ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চলাচল করে, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যদের এমন অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
Tags: #সড়কদুর্ঘটনাতিনজন আহতসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওয়াসিম আকরাম হত্যা মামলা: হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু
  • সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যবের অভিযানে আটক ১১ দালাল
  • এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে: ডিএমপি কমিশনার
  • লালমনিরহাট অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম