Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় আবারও ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস মসজিদ, আশ্রয়শিবির

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৬ pm ২৯, জুলাই ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0
গাজায় আবারও ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস মসজিদ, আশ্রয়শিবির

গাজায় আবারও ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস মসজিদ, আশ্রয়শিবির

গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় একটি মসজিদ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাবুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) চালানো এ হামলায় শত শত মানুষ আবারও গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ইয়াং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) ভবনের কাছে অবস্থিত আল-মুত্তাকিন মসজিদকে লক্ষ্য করে সরাসরি বিমান হামলা চালানো হয়। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের তাবু ও ঘরবাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই তাবুগুলোতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। ওয়াইএমসিএ একটি খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠান, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে গাজার বাসিন্দাদের বিভিন্ন ধরনের মানবিক সেবা দিয়ে থাকে।

এদিকে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে উপত্যকাটিতে থাকা ১,২৭৫টি মসজিদের মধ্যে ১,০৫০টি সম্পূর্ণ ধ্বংস এবং ১৯১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। পাশাপাশি গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

Tags: ইসরাইল–গাজা যুদ্ধইসরায়েলগাঁজাগাজা যুদ্ধগাজায় ইসরায়েলি হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
  • রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড 
  • রাজনগরে ৭ বছরের ছাত্রকে ধর্ষণের আসামি গ্রেপ্তার
  • বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া বিএনপির পৌর কমিটি স্থগিত
  • গাজায় আবারও ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস মসজিদ, আশ্রয়শিবির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম