Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমকালো আয়োজনে মাসব্যাপি দিনাজপুর বাণিজ্য মেলার উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪২ pm ০৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

মাসব্যাপি দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৯তম দিনাজপুর বাণিজ্য মেলা।

শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে, ফিতা কেটে এবং কবুতর অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণের মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা তৈরি এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, মোঃ মনজুরুল ইসলাম এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক ও দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য, হস্তশিল্প, পোশাক, খাদ্যপণ্যসহ নানা ধরনের স্টল স্থান পেয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে হাসপাতালের গ্যারেজের পাশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
  • ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • আম খেলে কি শরীরের তাপমাত্রা বাড়ে? চলুন জেনে নেই
  • দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ইরানে গণসমাবেশকে ‘জাতীয় ঐক্যের প্রতিফলন’ বলল আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম