Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে গণসমাবেশকে ‘জাতীয় ঐক্যের প্রতিফলন’ বলল আইআরজিসি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ০৩, মে ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশজুড়ে চলমান গণসমাবেশগুলোকে ‘জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রকাশ’ হিসেবে অভিহিত করেছে।

শনিবার (২ মে) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ ইরানি জনগণের ঐক্য ও সংকল্পকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং ‘জানফাদা-ই-ইরান’ ক্যাম্পেইনে বিপুল মানুষের অংশগ্রহণকে তারা উল্লেখযোগ্য বলে মন্তব্য করে।

বিবৃতিতে দাবি করা হয়, ওই ক্যাম্পেইনে অংশ নিয়ে বহু মানুষ দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন। আইআরজিসি আরও জানায়, ইরানের জনগণ কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না এবং তাদের সংকল্প অটুট থাকবে।

সংস্থাটি দেশব্যাপী এই সমাবেশগুলোকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ বলে উল্লেখ করে দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান পরিস্থিতির মধ্যেও টানা সমাবেশ অব্যাহত রয়েছে।

আইআরজিসি আরও জানায়, এই অংশগ্রহণকে দেশের নেতৃত্ব ও জাতীয় ঐক্যের প্রতি জনগণের আনুগত্যের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশি শক্তির বিরুদ্ধে এটি একটি প্রতিরোধমূলক অবস্থান গড়ে তুলেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতির শেষে জনগণকে ঐক্য বজায় রেখে কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

Tags: #গণসমাবেশআইআরজিসিইরানইসরায়েলজাতীয়ঐক্যবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও অর্থ দণ্ড
  • উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২
  • ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম