Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৫ pm ১৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় দাখিল পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সালথা দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সালথা দাখিল মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের আগামীর ভবিষ্যৎ ও সম্পদ। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।”
এ সময় মাদ্রাসার শিক্ষক সোহেল রানা, হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, চলতি বছরে সালথা দাখিল মাদ্রাসা থেকে ১০৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ফেরদাউস আহমেদ। দোয়ার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও কল্যাণ কামনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি ছিল বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যেখানে আবেগ, ভালোবাসা ও শুভকামনায় ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজে দু’টি জাহাজকে আটকের দাবি আইআরজিসির
  • লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রেশার কুকার’
  • পার্বত্য অঞ্চলে পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময় সভা
  • অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী
  • গোপালপুরে সংঘর্ষে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি, লুটপাটের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম