Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪০ pm ১৩, মে ২০২৬
in অন্যান্য
A A
0

লক্ষ্মীপুরের রামগঞ্জে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

নতুন এ সেবার মাধ্যমে এলাকার গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা জানান, প্রবাসী আয় উত্তোলন, টাকা জমা ও উত্তোলন, হিসাব খোলা, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিল পরিশোধের মতো সেবা এখন সহজেই পাওয়া যাবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নই মিডল্যান্ড ব্যাংকের মূল লক্ষ্য। নিরাপদ লেনদেন ও দ্রুত সেবা নিশ্চিত করতে দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রামগঞ্জে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হওয়ায় সাধারণ মানুষকে ব্যাংকিং কাজের জন্য দূরবর্তী শহরে যেতে হবে না। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

এজেন্ট ব্যাংকিং কর্তৃপক্ষ জানায়, গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

 

Tags: #অর্থনীতি#গ্রাহকসেবা#ব্যাংকিংসেবা#রামগঞ্জলক্ষ্মীপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
  • নওগাঁ চেম্বারে সদস্য নবায়ন ফি বৃদ্ধিতে তোলপাড়, ক্ষুব্ধ ব্যবসায়ীদের আল্টিমেটাম
  • নূরানী স্কলারশিপে টাঙ্গাইলে প্রথম নাজিব আলম
  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম