Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর তার হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার একটি ধানক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জিগাতলা গ্রামের ওই তরুণী সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে যান। প্রতিদিনের মতো তিনি এলাকায় ঘোরাফেরা করতেন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বৃষ্টির কারণে তিনি ঘরেই আছেন। এ কারণে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন এবং তার চোখে পানি দেখা যায়। তরুণীর পরিবার জানায়, জন্ম থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে সবাই স্নেহ করতেন। তার সঙ্গে এমন নৃশংস ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার ঘটেছে এবং মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।  ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধটাঙ্গাইলের ভূঞাপুরতরুণীকে ধর্ষণের অভিযোগপ্রশাসনমানসিক ভারসাম্যহীন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে গলাকাটা অবস্থায় বৃদ্ধ উদ্ধার
  • রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে: পুতিন
  • শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ‘পহেলা মে ও এর বিপ্লবী তাৎপর্য প্রসঙ্গে
  • চিকিৎসকের অনুপস্থিতিতে টেকনিশিয়ানের চিকিৎসা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম