জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচলিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) আওতায় শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেডে বেতন ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ৷
সোমবার (১৮ মে) দুপুরে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলা মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাও. আমীনুদ্দিন, জিসি মাও. আসাদুজ্জামান, সদস্য মাও. ফেদাউর রহনান, শেখ মাও. জামাল উদ্দিন, হাফিজ শিহাব উদ্দিন, হাবিব উল্লাহ, মাও. মেরাজুল হক, মাও. আব্দুল মুনঈম সহ প্রমূখ। ##

