Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সভা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৩ pm ২০, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

 জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ২০ মে (বুধবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সহযোগীতায় এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যা।

সভায় জানানো হয় ফেব্রুয়ারী২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মোট দায়েরকৃত মামলার সংখ্যা ৫৪৯৬ জন এর মধ্যে সরাসরি ইউপি দায়েরকৃত মামলার সংখ্যা ৫২৯৮, জেলা জজ আদালতে প্রেরিত মামলার সংখ্যা ৭৯ টি। এসময় গ্রাম আদালতের মাধ্যমে ১৪৭২ নারী বিচার পেয়েছে। ২০ লাখ ৩ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

সভায় জানানো গ্রাম আদালতের পরিচালনা ক্ষেত্রে সবচেয়ে দুবর্ল ইউপি হলো সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন, রায়পুর উপজেলার চর মোহনা ও রামগতি উপজেলার চর আবদুল্লাহ। মামলা দায়ের ও নিস্পত্তি ক্ষেত্রে ভালো করেছে সদরের দক্ষিণ হামছাদী, কমলনগরের চর কাদিরা ও রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন।
এসময় বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, গ্রামের ছোট বিরোধ নিম্পত্তিতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখতে পারে। সকলের সহযোগীতায় ও এলাকার শান্তি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকা অনেক।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খিসা জানান, গ্রাম আদালত পরিচালনা ক্ষেত্রে যে সকল ইউনিয়ন ভাল করবে তাদের ভবিষ্যতে পুরুষ্কার এবং যারা খারাপ করবে তাদের তিরস্কার ও শাস্তির মুখোমুখি করা হবে। গ্রাম আদালত পরিচালনা ও যাবতীয় কার্যক্রম কোন অবহেলা বরদাশত করা হবে না বলে জানান তিনি। এসময় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সরকারী দপ্তর এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
  • অধ্যাপক দিপু সিদ্দকীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা
  • ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
  • ঝালকাঠির নলছিটিতে ২১ বস্তা গম জব্দ করেছে পুলিশ
  • কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম