Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সভা, ১ ইউনিট কমালেই বড় অঙ্কের সঞ্চয়

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ২১, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা- বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির তথ্য

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা : সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা: আজিজুর রহমান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন , জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর প্রমুখ।

সভায় জানানো হয়, জেলায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁরা যদি প্রতিদিন ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন, তাহলে বছরে ৩শ’৪ কোটি টাকা সাশ্রয় হবে। এ ছাড়া সরকার ১৩.০৯ টাকায় বিদ্যুৎ ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে মাত্র প্রায় ৪ টাকা দরে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ দিচ্ছে। সুতরাং এই ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।

সভায় আরও জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ে ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন এসি বা ফ্রিজ ব্যবহার করতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। পাশাপাশি এলইডি বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, অফিস বা বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে একদিকে যেমন ব্যক্তি উপকৃত হবে, অপরদিকে রাস্ট্র উপকৃত হবে।

Tags: বিদ্যুৎসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি
  • শার্শায় খাস জমি রেজিস্ট্রি ও কোটি টাকার রাজস্ব ফাঁকি
  • গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম