Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ২০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার,শিশু বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেবসহ অন্যান্য মেডিক্যাল অফিসার,চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়,এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩৪ হাজার ৫৯৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে ২ হাজার ৮৬ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২ হাজার ৩০০ ভায়াল এমআর (Measles-Rubella) টিকা সরবরাহ করা হয়েছে।

পুরো উপজেলায় একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ২১৬টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ধাপে ধাপে উপজেলার সব এলাকায় এই কার্যক্রম বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ হলেও সময়মতো টিকা প্রদান করলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়,শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য,জাতীয় পর্যায়ে এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে চলবে ১২ মে ২০২৬ পর্যন্ত এবং সিটি কর্পোরেশন এলাকায় ২০ মে ২০২৬ পর্যন্ত।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় এমআর টিকার সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফ ও গ্যাভির সহায়তা নেওয়া হয়েছে।

Tags: হাম-রুবেলা টিকাদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে নারী ক্রিকেটারকে ইভটিজিং ও লাঞ্ছনার অভিযোগ
  • ক্ষেতলালে টিআর-কাবিটায় অনিয়ম, ২৫% অর্থ পিআইও’র পকেটে অভিযোগ
  • শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন
  • রাবির ইতিহাসে চাক সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী লাছাইনু, পড়ালেখা নিয়ে শঙ্কা
  • মৌলভীবাজারের ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী’র মনোনয়ন চুড়ান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম