Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লা লিগায় দ্রুততম ৫০ গোলের রেকর্ড এমবাপ্পের

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৫ pm ১৮, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

রিয়াল মাদ্রিদের সময়টা সব কিছুতেই ভালো যাচ্ছে না, তবে লা লিগায় তারা পেয়েছে একটি গুরুত্বপূর্ণ জয়। শনিবার (১৮ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারায় লস ব্লাঙ্কোরা।

এই জয়ের রাতেই এক অনন্য কীর্তি গড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লেভান্তের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই ৫০ গোল স্পর্শ করতে এমবাপ্পেকে খেলতে হয়েছে মাত্র ৫৩টি ম্যাচ, যা চলতি শতকে লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রেকর্ড।

চলতি শতাব্দীতে দ্রুততম ৫০ গোলের তালিকায় এমবাপ্পের উপরে আছেন শুধুমাত্র রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে মাত্র ৫১ ম্যাচে ৫০ গোল করেছিলেন।

তবে চলতি শতাব্দী বাদ দিলে লা লিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডের মালিক স্প্যানিশ কিংবদন্তি ইসিদ্রো ল্যাঙ্গারা। ১৯৩৪-৩৫ মৌসুমে তিনি ওভেইদোর হয়ে মাত্র ৩৭ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন।

লেভান্তের বিপক্ষে সফল স্পটকিকে নাম লেখানো এমবাপ্পের এই কীর্তি রিয়াল মাদ্রিদের জন্য একটি উজ্জ্বল মুহূর্ত, যা দলের মরাল এবং লিগার অবস্থান উভয়কেই শক্তিশালী করেছে।

Tags: এমবাপ্পদ্রুততম ৫০ গোলরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
  • পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘিরে রয়েছে একাধিক অভিযোগ
  • শেরপুরের ঝিনাইগাতীতে কাচাঁমাল ব্যবসায়ীকে জরিমানা
  • বাংলাদেশ লোকগবেষণা পরিষদের প্রথম বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত
  • বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবির দুই দিনব্যাপী নানা আয়োজন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম