Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪২ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর আওতায় শূন্যরেখার নিকটবর্তী এলাকায় নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিওপির উদ্বোধন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়ন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত অত্যন্ত দক্ষতার সাথে সুরক্ষিত রেখে আসছে। বিরল উপজেলার কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম আরও গতিশীল করা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মৌচোষা এলাকায় নতুন এই বিওপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় নিয়োজিত থেকে মহান দায়িত্ব পালন করে আসছেন। সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধ অস্ত্র এনে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্য তেলের পাচার রোধে ইতোমধ্যে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নব-স্থাপিত মৌচোষা বিওপি সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: মৌচোষাসীমান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির সম্ভাবনায় বাড়ল সোনার দাম
  • ভূঞাপুরে আধুনিক ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম শুরু, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত
  • মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান
  • প্রাইমারী স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে ১ হাজার ২০০ আবেদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম