Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুলিশ কমিশনার সহ রংপুর পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২২, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ই,ন,ম, শাহরিয়ার, চিফ রিপোর্টার:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। রংপুরের নতুন পুলিশ সুপার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও পুলিশের এসপি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন জেলায় ও ইউনিটে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

Tags: প্রশাসনিক রদবদলবাংলাদেশ পুলিশরংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
  • ইমানুয়েল কান্ট পাঠ না করলে দর্শনচর্চা থেকে যাবে অসম্পূর্ণ
  • ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের
  • যশোরে নিখোঁজ বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম