Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যাপক সচেতনতা কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৯ pm ০৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নগরীতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

শনিবার দুপুরে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় প্রশাসক নগরবাসীর প্রতি নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জুন মাসকে ‘মশা নিধন মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়জুড়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. লোকমান হাকিম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মঞ্জুর ই ইলাহী, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এদিকে একই দিনে সকালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের উদ্যোগেও ডেঙ্গু প্রতিরোধে পৃথক একটি সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রধান ফটক থেকে বের হওয়া র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags: কর্মসূচিডেঙ্গুবরিশাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আদ্-দ্বীনের ২ কর্মীকে অব্যাহতি
  • নেত্রকোণার সীমান্তে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি
  • রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল
  • সাতক্ষীরার তালায় সিমানা পিলারসহ আটক ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম