Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ০৩, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ১১ কালিকাপুর ইউনিয়নের মাউল মৌজায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার অভিযোগে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে ।
আজ রবিবার (০৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার মাউল বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। তিনি জানান  অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ মাটি কর্তনের সত্যতা পায়।এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা নাবিল নওরোজ বৈশাখ বলেন,“ধানী জমির মাটি কেটে ফেলা শুধু আইন বিরোধী নয়, এটি কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি । এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে । আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে প্রশাসনকে দ্রুত জানাতে হবে । মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী জানান অভিযোগ পাওয়ার পর মান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমিকে পাঠিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে পুকুর খনন বন্ধ করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়: ফয়সাল হাসান মাহমুদ
  • শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  • অনুপ্রবেশ ও পদবঞ্চনার অভিযোগে ববি ছাত্রদলের নতুন কমিটি বিতর্কে
  • জবির রসায়ন বিভাগে ওরিয়েন্টেশন সম্পন্ন
  • হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম