Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ০৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৩ মে) উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির। বক্তারা সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কওসার, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর কাদেরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিত না হলে গণতন্ত্র ও জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা থাকার পর হেলিকপ্টারে উদ্ধার
  • দিনাজপুরে ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিধাবিভক্তি, রাজপথে মুখোমুখি দুই পক্ষ
  • চবি’তে ওবিই কারিকুলাম চালু, একযোগে সব বিভাগে ওরিয়েন্টেশন
  • ​ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
  • বিআরটিসি কক্সবাজারে ‘মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ’ কোর্স শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম