Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৮ pm ০৩, মে ২০২৬
in মাদক
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৩ মে) উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এই সাজা দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সাজা ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ​রিয়াদ হাসান বাবু (৩১): উপজেলার নাইঘর এলাকার আবু তাহেরের ছেলে। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোঃ মানিক (৪০): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে। তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ​মোঃ রবিন (২২): ব্রাহ্মণপাড়ার মাধবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তাঁকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোঃ রাসেল (৩০): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকশাই গ্রামের মাইন উদ্দিনের ছেলে। তাঁকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
​
​এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন জানান, অপরাধ দমনে পুলিশের এ বিশেষ অভিযান উপজেলার বিভিন্ন পয়েন্টে চলমান থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার
  • ফরিদপুরে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও অর্থ দণ্ড
  • উজিরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ নিহত ২
  • ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম