Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় স্ত্রী নির্যাতন মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ০৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দ্বীন ইসলাম (২৭) উপজেলার উত্তর ইউনিয়নেল রামধননগর গ্রামের মো: ইসহাক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তাঁর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলার পর তাকে গ্রেফতার করতে আখাউড়া থানা-পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Tags: #আখাউড়াগ্রেপ্তারনির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু
  • ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
  • চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দ্বিতীয় ওরিয়েন্টেশন সেমিনার
  • শেরপুরে পৌরসভার ৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট বন্ধ, জনদুর্ভোগ
  • সেদ্ধ করার কতক্ষণ পর ডিম খেতে পারবেন, চলুন জেনে নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম