Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে কমছে ইসরাইল প্রীতি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ১৮, মে ২০২৬
in বিশ্ব
A A
0

দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আসছে খ্রিস্টান জায়নবাদী গোষ্ঠী। বিশেষ করে রিপাবলিকান রাজনীতি এবং ইসরাইলপন্থী নীতির ক্ষেত্রে এদের ভূমিকা ছিল অত্যন্ত শক্তিশালী। তবে সাম্প্রতিক সময়ে তরুণ রক্ষণশীল ও ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ায় এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঐতিহাসিকভাবে খ্রিস্টান জায়নবাদীরা বিশ্বাস করে, যিশু খ্রিস্টের পুনরাগমনের পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনে ইহুদিদের পুনর্বাসন এবং শক্তিশালী ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ‘বাইবেল বেল্ট’ এলাকায় বিশাল জনসমর্থন গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে এ গোষ্ঠী রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবেও বিবেচিত হয়ে এসেছে।

বিশ্লেষকদের মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে বিপুলসংখ্যক তরুণ ইভানজেলিক্যাল ইসরাইলকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থন করতেন, এখন তাদের বড় অংশ মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিভিন্ন জরিপে দেখা গেছে, তরুণ ইভানজেলিক্যালদের মধ্যে ‘প্রি-মিলেনিয়ালিজম’ বা যিশুর পুনরাগমনের তত্ত্বে বিশ্বাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে ইসরাইলকে নিঃশর্ত সমর্থনের প্রবণতাও আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। তরুণদের একাংশ এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিচ্ছেন।

তবে জনমত পরিবর্তিত হলেও ওয়াশিংটনে খ্রিস্টান জায়নবাদী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক প্রভাব এখনো শক্তিশালী। ইসরাইলপন্থী বিভিন্ন লবিস্ট সংগঠন মার্কিন নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় রয়েছে এবং ইসরাইলের জন্য সামরিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে।

বিশ্লেষকদের ধারণা, তরুণ প্রজন্মের এই পরিবর্তিত মনোভাব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি ও ইসরাইল-সম্পর্কিত রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তে মানবাধিকার ও নৈতিকতার প্রশ্ন এখন তরুণদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Tags: আল জাজিরাইসরাইলবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বকশীগঞ্জ স্বেচ্ছাসেবক নেতার বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
  • সুনামগঞ্জে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে চুরি,গ্রেফতার ২
  • কাপ্তাইয়ের নবাগত ইউএনওর সাথে ‘সুরের ধারা’র মতবিনিময়
  • কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান
  • জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলায় নতুন সদস্যদের যোগদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম