Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ১৫, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পূর্বের সরকার শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় লটারি সিস্টেম প্রয়োগ করেছিল, যা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নির্ধারণের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও যোগ্যতা ও সনদ নিয়ে কিছু জটিলতা আছে, আশা করা যায় শিগগিরই এটি সমাধান হয়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকে প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার ইতিমধ্যেই এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: শিক্ষার্থীসংসদে শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম