মীর কাওছার আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি:
টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ পূর্বভাগ গ্রামে পাহাড় (টিলা) ধসের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা ময়না মিয়ার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারটি বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
বুধবার (০৮ জুলাই) সকাল থেকে একটানা বৃষ্টির ফলে ময়না মিয়ার বসতঘরের নিচের মাটি সরে যায়। এতে ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে কোনো প্রাণহানি না ঘটে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

