Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

news room1bynews room1
৮:৪৪ pm ১২, জুন ২০২৫
in জাতীয়
A A
0
অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে এক বর্ণাঢ্য আয়োজনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস স্বয়ং ড. ইউনূসের হাতে এ পুরস্কার তুলে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সম্মাননা দেওয়া হয় বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা, প্রকৃতি ও মানবিক সমতার জন্য আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ। ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস নিজ উদ্যোগে এই পুরস্কার প্রবর্তন করেন, যাতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন ও টেকসই উন্নয়নকে উৎসাহ দেওয়া হয়।

পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। এবার দ্বিতীয়বারের মতো এ সম্মাননা পেলেন বাংলাদেশের ড. ইউনূস।

প্রসঙ্গত, ১৯৯০ সালে ‘দ্য কিংস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রিন্স অব ওয়েলস। এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিবছর পরিবেশ, মানবিকতা ও টেকসই উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করে আসছে।

Tags: কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’নোবেলজয়ীপ্রধান উপদেষ্টা ড. ইউনূসলন্ডন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম