Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজি মামলায় কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলীসহ ৩ জন আসামি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০২ pm ১৪, মে ২০২৬
in আইন ও আদালত
A A
0

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) জুলহাসের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে তার অধীনস্ত বাজিতপুর E/38 গেইট কীপার মো. তৌফিকুর রহমান। এ মামলায় আরোও দুইজনকে আসামি করা হয়েছে তারা হলেন কিশোরগঞ্জ রেলওয়ের ভারপ্রাপ্ত হেড মিস্ত্রি উজ্জ্বল খান এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতী E/9 গেটের অস্থায়ী গেট কিপার সাদিকুর রহমান।

সোমবার (১১মে) কিশোরগঞ্জ বিজ্ঞ আমলগ্রহনকারী ম্যাজিস্ট্রেট আদালত নং ১ এ মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
‎
‎মামলা সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী( পথ) জুলহাস উজ্জল ও সাদিকুর রহমানের মাধ্যমে প্রতি মাসে তার নিয়ন্ত্রণাধীন কর্মচারদেরীদের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন। তেমনি ভাবে তারা গেট কিপার তৌফিক এর কাছ থেকেও প্রতি মাসে ২২৫০ টাকা নেন।
‎
‎এপ্রিল মাসে মাসোহারা না দেয়ায় প্রথমে চাকরী হারানোর হুমকি এবং পরবর্তীতে চাকরীচ্যুত করা হয় গেইটকিপার তৌফিককে।
‎
‎এ ব্যাপারে তৌফিক জানান, চাদা না দেয়ায় আমাকে চাকরীচ্যুত করেছে, স্যার (জুলহাস) আমাকে উজ্জ্বল ও সাদিকুরের মাধ্যমে খবর দিলে আমি স্যারের অতিরিক্ত কর্মস্থল নরসিংদী জেলায় পিডব্লিউ অফিসে দেখা করি তখন স্যার মাসের চাদা এবং চাকরী টিকিয়ে রাখতে আরোও ২লক্ষ টাকা দিতে বলে।
‎
‎এ ঘটনারপর জুলহাস ও তার দুই সহযোগীর বিরুদ্ধে সাধারণ লোকজন মানববন্ধন কর্মসূচী পালন করে যা বিভিন্ন মিডিয়াতে প্রচারও হয়।
‎
‎২০২১ সালে অস্থায়ী গেইট কীপার পদে চাকরী পান তৌফিকুর রহমান, এই বয়সে চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে তৌফিক।
‎
‎দ্রুত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা, রেলওয়েকে দুর্নীতিমুক্ত এবং তৌফিকের চাকরী ফিরিয়ে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী ও তার সহকর্মীরা।

Tags: কিশোরগঞ্জচাঁদাবাজি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোড়াঘাটে কৃষির নতুন সমীকরণ: পুষ্টি, উদ্যোক্তা ও সহনশীলতায় ‘পার্টনার কংগ্রেস’
  • গাজীপুরে আলোচিত ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
  • জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন আবু সাঈদ সুইট
  • সদরপুরে দখল-দূষণে খাল অস্তিত্ব সংকটে, পুনঃখননের দাবি স্থানীয়দের
  • পরীক্ষার দিন অনুপস্থিত এক ডজন শিক্ষক, সংসদ সদস্যের পরিদর্শনে শোকজ নোটিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম