নিজের অভিনয় দক্ষতা আর সোশ্যাল মিডিয়ার সরব উপস্থিতি—দুইয়ে মিলেই ভক্তদের মাঝে সবসময় আলোচনায় থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন অবকাশযাপনের কিছু ছবি প্রকাশ পেতেই তা আবারও নতুন করে নেটিজেনদের নজর কেড়েছে।
ভ্রমণের এই একগুচ্ছ ছবিতে মেহজাবীনের নান্দনিক ফ্যাশন লুক এবং চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ ভক্ত-অনুরাগীদের দারুণভাবে মুগ্ধ করেছে। ছবিগুলো শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ছবির পাশাপাশি মেহজাবীনের দেওয়া ক্যাপশনটিও বেশ সাড়া ফেলেছে। তিনি লিখেছেন, “আমাকে তোমার মনে রাখো, বাইরে অনেক শীত।” এই মিষ্টি ও কিছুটা ইঙ্গিতপূর্ণ ক্যাপশনের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা ভালোবাসা ও প্রশংসাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন প্রিয় অভিনেত্রীকে।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী।
ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত “তুমি থাকো সিন্ধুপারে” নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক ঘটে। এই প্রথম নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন গুণী অভিনেতা মাহফুজ আহমেদ।
দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে মেহজাবীন চৌধুরী নিজেকে ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন।

