Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্লোটিলা কাণ্ডে উত্তেজনা, ৭ দেশে ইসরাইলি রাষ্ট্রদূত তলব

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪১ pm ২১, মে ২০২৬
in বিশ্ব
A A
0

গাজা অভিমুখী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক সমাজকর্মীদের প্রতি ইসরাইলের অতিডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণ ঘিরে বিশ্বজুড়ে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশের অভিযোগ, ওই আচরণ মানবিক মর্যাদার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

বেন-গ্যভিরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনী আটক কর্মীদের হাত বাঁধা অবস্থায় মাটিতে কপাল ঠেকিয়ে রাখতে বাধ্য করছে—যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক দেশ ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং ব্যাখ্যা দাবি করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই আচরণকে ‘অবমাননাকর’ উল্লেখ করে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ইতালি ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানান, ঘটনার ব্যাখ্যা চেয়ে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। নেদারল্যান্ডসও একই পদক্ষেপ নেয় বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়।

নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করবে। পাশাপাশি কানাডা ও বেলজিয়ামও আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।

এছাড়া স্পেন, পোল্যান্ড, জার্মানি, গ্রিস, সাইপ্রাস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কসহ একাধিক দেশ ঘটনাটির নিন্দা জানিয়েছে।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Tags: ইসরাইলফ্লোটিলাবিশেষ নিউজরাষ্ট্রদূত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে কালা ভুনা রাঁধতে চাইলে ঝটপট দেখে নিন এই রেসিপি
  • যুক্তরাষ্ট্রে নতুন নিয়মের আঘাত, চাকরি না পেলে ৬০ দিনে দেশ ছাড়ার শর্ত
  • সমালোচনার মুখে আবারও সিদ্ধান্ত বদল বিজয়ের
  • নিরাপত্তা বিঘ্নের অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড দিল ইরান
  • সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম