Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ৪৫ পিস টাপেন্টাডল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজা গ্রেফতার

Bangla FMbyBangla FM
৩:০৮ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজা (৩২) ওরফে ট্যাপেন্টা রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাজা সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার মো. আকতারের ছেলে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদে জানা যায়, সৈয়দপুর প্লাজার ২য় তলায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, আকমল হোসেন, সোহরাব হোসেনসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশের কাছে সে দীর্ঘদিন থেকে মাদক বেচাকেনা করার কথা স্বীকার করে।

এ ঘটনায় রাতে তাঁর বিরুদ্ধে মামলা হলে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায় সৈয়দপুর থানা পুলিশ। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে নীলফামারী জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। মাদকের সাথে কোন আপোষ নেই জানিয়ে তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।  (ছবি আছে) 

শাহজাহান আলী মনন 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

তারিখ -০৯-০২-২০২৫ ইং

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিউইয়র্কে ইসরায়েল ডে প্যারেড বয়কট, তীব্র বিতর্ক
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম