Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে জুলাই শহীদ দিবস পালিত, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১১ pm ১৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
দিনাজপুর প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিমনেশিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার ও মানুষের ন্যায্য দাবির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শহীদদের আদর্শ ধারণ করতে হবে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে উপস্থিত বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জুলাই স্মৃতিস্তম্ভে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচি শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tags: দিনাজপুরে জুলাই শহীদ দিবস পালিতবীর শহীদদের প্রতি শ্রদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন
  • ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন
  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
  • নীলফামারীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার
  • পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম