Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোহাম্মদপুরে ভাইরাল আলভিসহ আটক চার

Bangla FMbyBangla FM
৮:৪৬ am ০৫, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ একটি চার সদস্যের ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) এবং মো. আকাশ হাওলাদার (১৬)। শুক্রবার, ৪ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় সামুরাই অস্ত্রও উদ্ধার করা হয়।

র্যাব জানায়, এই চক্রটি মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চার জনকে আটক করা গেলেও তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের মধ্যে মোশারফ ওরফে আলভি আগে থেকেই পরিচিত একটি নাম। তার অস্ত্র হাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তারা সাধারণত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের মোবাইল ফোন, টাকা-পয়সা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।

র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চক্রটির পলাতক সদস্যদের আটকে র্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tags: মোহাম্মদপুরে ভাইরাল আলভিসহ আটক চার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম