Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় সাংবাদিককে হত্যাচেষ্টা ও ছুরিকাঘাতের অভিযোগ

থানায় লিখিত অভিযোগ দায়ের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১৯, জুন ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

কুমিল্লায় অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে সাংবাদিক মওদুদ আবদুল্লাহ প্রকাশ শুভ্র (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি পেশাগতভাবে একটি জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক হিসেবে কাজ করেন। সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে একটি অজ্ঞাতনামা চক্র দীর্ঘদিন ধরে তাকে হুমকি ও অনুসরণ করে আসছে বলে তিনি দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ফৌজদারী গেইট ও আদালতের পশ্চিম গেইট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে আসা মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতে গুরুতর জখম হয় বলে তিনি উল্লেখ করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে ১৮ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে বাসায় ফেরার পথে একই ধরনের মুখোশধারী ব্যক্তিরা আবারও তাকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মারা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার মোবাইল ফোন নম্বর ও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে।

বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করে সংশ্লিষ্ট থানার কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অজ্ঞাতনামাসাংবাদিক মওদুদ আবদুল্লাহহত্যাচেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চু্য়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
  • কাপ্তাই সেনা জোনের বিশেষ উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ও ময়লা অপসারণ অভিযান
  • আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব
  • পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী
  • বিয়ের ফাঁদে ফেলে ব্যাংক কর্মকর্তার কোটি টাকার সম্পদ আত্মসাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম