Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় র‍্যাব-ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

Bangla FMbyBangla FM
১০:৫৯ am ১৪, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
কুলাউড়ায় র‍্যাব-ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

কুলাউড়ায় র‍্যাব-ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত র‍্যাব-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজারের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৮ ধারায় মূল্যতালিকা প্রদর্শন না রাখার দায়ে দক্ষিণ বাজারের ‘মা ভ্যারাইটিজ স্টোর’-এর মালিক বিধান দে-কে ৫ হাজার টাকা এবং ‘সুমাইয়া ভ্যারাইটিজ স্টোর’-এর মালিক আহাদ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড,অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: কুলাউড়াযৌথ অভিযানর‍্যাব-ভোক্তা অধিকার অধিদপ্তর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ
  • বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, নাশকতা নাকি দুর্ঘটনা-তদন্তে পুলিশ
  • বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার
  • আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে
  • ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম