Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 

Bangla FMbyBangla FM
৭:০৩ am ২৬, এপ্রিল ২০২৫
in বিশ্ব
A A
0

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হামলার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া এ হামলাকে ২০০০ সালের পর কাশ্মীর অঞ্চলের সবচেয়ে ভয়াবহ সশস্ত্র হামলা হিসেবে ধরা হচ্ছে। নিহতদের অধিকাংশই ছিলেন নিরীহ পর্যটক, যারা ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। হামলার দায় স্বীকার করেছে অপেক্ষাকৃত কম পরিচিত সশস্ত্র সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

এ মর্মান্তিক ঘটনার পর দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটেছে। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ঘোষণা দিয়েছে। জবাবে পাকিস্তানও শিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে ভারতের উড়োজাহাজগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ হামলাকারীদের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আসার অভিযোগ তুলেছে। যদিও পাকিস্তান এসব অভিযোগ শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।

নিউইয়র্ক টাইমস–এ দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের প্রতি সহায়তা দিতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, ভারত আসন্ন পানি চুক্তি থেকে বেরিয়ে আসার জন্যই এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নিতে পাকিস্তানকে দোষারোপ করছে। আসিফ বলেন, “ভারত কোনো প্রমাণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, পাকিস্তান সংঘাত বাড়াতে চায় না, কারণ যুদ্ধ শুরু হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে। এলইটির (লস্কর-ই-তাইয়্যেবা) মতো নিষিদ্ধ সংগঠনগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, এসব সংগঠন এখন পাকিস্তানে অকার্যকর হয়ে পড়েছে; যারা রয়ে গেছে, তারা গৃহবন্দী বা নিরাপত্তা হেফাজতে রয়েছে এবং সশস্ত্র কার্যক্রম চালানোর সক্ষমতা তাদের নেই।

খাজা আসিফ দাবি করেন, হামলাটি আদতে ভারতেরই একটি ‘ছদ্মবেশী অভিযান’ হতে পারে। তার ভাষায়, ভারত দীর্ঘদিন ধরেই সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে আসার অজুহাত খুঁজছিল এবং এই ঘটনাকে তারা সেই সুযোগ হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ–এ দেওয়া আরেকটি সাক্ষাৎকারে আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি পূর্ণমাত্রায় হামলা চালায়, তাহলে পাকিস্তানও তার সমুচিত জবাব দেবে এবং এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, “বিশ্ববাসীর উচিত এখন থেকেই দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সামরিক সংঘাতের ব্যাপারে সতর্ক হওয়া।”

Tags: আন্তর্জাতিক তদন্তকাশ্মীর হামলাপাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম