Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৩:৪৪ pm ২০, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:


নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক যুবক।

মঙ্গলবার (২০ মে) সকালে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি থেকে আসাদ চন্দ্র নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। এদিন জেলা সদরের শিপন রায়ের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন আসাদ। পরীক্ষা শুরুর আগে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার ছবি প্রবেশপত্রের ছবির সঙ্গে না মেলায় সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়। মূল পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।

গ্রেফতারের পর আসাদ সাংবাদিকদের জানান, শিপন তার মামাতো ভাই। মামাতো ভাইয়ের অনুরোধে তিনি প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। নিজের ভুল স্বীকার করে আসাদ বলেন, “আমার ভুল হয়ে গেছে।” তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের লিখিত পরীক্ষায় মোট ২৫১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম