Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিঝুম দ্বীপে নিরাপদ পানির সংকট, প্রতিকার দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:৩৯ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দ্বীপের স্থানীয় জনগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে এসএইচবিও’র যোগাযোগ সমন্বয়কারী মহব্বত হোসেন, সদস্য কেফায়েত উল্যাহ শুভ, মাজেদুল ইসলাম জিহাদ, স্থানীয় বাসিন্দা মো. জামসেদ, মো. আরিফুল ইসলাম, আমেনা বেগম, জাহেদুল ইসলাম হৃদয় প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিঝুম দ্বীপের জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিতের দাবিতেই তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। নিঝুম দ্বীপবাসীর অন্যতম প্রধান সমস্যা হলো- সুপেয় পানির অভাব। এই এলাকায় অল্পসংখ্যক নলকূপ রয়েছে, যেগুলো অনেক দূরে অবস্থিত। ফলে নারী-শিশু ও বৃদ্ধদের জন্য দূর থেকে পানি সংগ্রহ করা চরম দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে তারা অনেক সময় পুকরের দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার ফলে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

বক্তারা আরো বলেন, নিরাপদ পানি শুধু একটি প্রয়োজন নয়, এটি আমাদের মৌলিক অধিকার। সুপেয় পানির অভাবে আমাদের শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে, নারীরা দুর্ভোগ পোহাচ্ছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এসএইচবিওর নির্বাহী পরিচালক ফায়দা সুলতানা বলেন, আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুপেয় পানি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, অথচ এলাকার মানুষগুলো তাদের এই অধিকার থেকে বঞ্চিত, যার জন্য তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

তাই আমরা নিঝুম দ্বীপের প্রতিটি মানুষ যেন সহজে ও নিরাপদভাবে সুপেয় পানি পেতে পারি, তার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট সদয় সহযোগিতা’সহ দ্রুত কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নলকূপের সংখ্যা বৃদ্ধি এবং পানির গুণগতমান পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম